ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস থাকছে না

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

দীর্ঘসময় ফ্লোর প্রাইসে আটকে থাকার পর আজ সোমবার (৮ জুন) থেকে উঠে যেতে পারে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর

2026-06-08T10:24:25+00:00
2026-06-08T10:24:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস থাকছে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:২৪ এএম   (ভিজিট : ১০৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দীর্ঘসময় ফ্লোর প্রাইসে আটকে থাকার পর আজ সোমবার (৮ জুন) থেকে উঠে যেতে পারে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস।

রোববার (৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ তথ‍্য জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।

বৈঠকে তিনি বলেন, ‘বাজারে কোনো ফ্লোর প্রাইস থাকবে না। সোমবার (৮ জুন) এটি তুলে নেওয়া হবে।’

ওই বৈঠকে উপস্থিত কয়েকটি সূত্র এ তথ‍্য নিশ্চিত করেছে। বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ডের সদস‍্যরা উপস্থিত ছিলেন।

ফ্লোর প্রাইস হচ্ছে মূলত শেয়ার দামের একটা সীমা, যার নিচে দর নামতে পারবে না। করোনা মহামারির শুরুর পর শেয়ারদর যেন অস্বাভাবিকভাবে কমতে না পারে, এজন‍্য ফ্লোর প্রাইস আরোপ করে কমিশন।

বর্তমানে বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইসের দাম ১১০ দশমিক ১০ টাকা আর ইসলামী ব্যাংকের ৩২ দশমিক ৬০ টাকা।

এর আগে, ধাপে ধাপে অন্যান্য কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলেও ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর তোলা হয়নি। অবশেষে এটিও তুলে নেওয়ার ঘোষণা এলো।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy