প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:৫০ এএম (ভিজিট : ৫৩)

X
বাকেরগঞ্জে ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ
বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (৭ জুন) উপজেলার পশ্চিম চরামউদ্দি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আব্দুল জব্বারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরাজ গাজী (৪৫) ওরফে সৃজনকে ৩২ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে এবং গ্ৰেপ্তারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় পূর্বে ৬টি মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। সে একজন মাদক সম্রাট বলে এলাকায় পরিচিত এবং গ্ৰামীন জনপদে চুরি ডাকাতি, মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অসংখ্য অভিযোগ রয়েছে।
মাদকবিরোধী অভিযান সম্পর্কে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আদিল হোসেন জানান, বরিশাল জেলা পুলিশ সুপার মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এই অভিযান শুরু হয়েছে, শতভাগ নির্মূল না হওয়া পর্যন্ত জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বাকেরগঞ্জ থানা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আদিল হোসেন যোগদানের পর থেকে পাল্টে গেছে আইন শৃংখলা পরিস্থিতি, জনমনে ফিরে এসেছে স্বস্তি। বরিশাল জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল এর দিক নির্দেশনায় ও বাকেরগঞ্জ থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায়
, মাদক সন্ত্রাস, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধ কর্মকাণ্ড এখন শুন্যের কোটায়।