গোমস্তাপুরে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায়

2026-06-08T13:54:46+00:00
2026-06-08T13:54:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:৫৪ পিএম   (ভিজিট : ৭১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমেদ, এমপির প্রতিনিধি প্রভাষক তরিকুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন এনজিও প্রতিনিধি সামিউর রহমান, কৃষক সাকিমুদ্দিন ও আইরিন খাতুনসহ অন্যান্যরা।

এর আগে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী ফিতা কেটে সভার উদ্বোধন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy