ফাইল ছবি
চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জেটি ঘাট থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর।
সোমবার (৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, কর্ণফুলী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় মাঝিরা নৌ-পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।