প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:৩৪ পিএম আপডেট: ০৮.০৬.২০২৬ ৩:৪১ পিএম (ভিজিট : ৩৯)

X
ছবি: প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী, চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুন) বেলা ১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।
হাওর মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে ১৫০ জন ভুক্তভোগী কৃষকের মাঝে প্রতি মাসে ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল বিতরণের অংশ হিসেবে মে ও জুন—এই দুই মাসের ভর্তুকি বাবদ প্রত্যেক কৃষককে ৬ হাজার টাকা এবং ৩০ কেজি চাল দেওয়া হয়। আগামী জুলাই মাসেও এ ভর্তুকি প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম জানান, উপজেলায় মোট ৪ হাজার ৯৩৯ জন ক্ষতিগ্রস্ত কৃষককে পর্যায়ক্রমে এ সহায়তা দেওয়া হবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আব্দুল মোমেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি প্রশাসক মো. মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মহসিন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁঞা রোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ভুক্তভোগী কৃষক ও গণমাধ্যমকর্মীরা।