স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরি কত?

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে পারে এ আশঙ্কা থেকে বিশ্ববাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। আজসোমবার (৮ জুন) এক প্রতিবেদনে

2026-06-08T17:01:53+00:00
2026-06-08T17:01:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরি কত?
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ১৯৬২)
স্বর্ণের দামে আবারও বড় পতন
X

স্বর্ণের দামে আবারও বড় পতন

যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে পারে এ আশঙ্কা থেকে বিশ্ববাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। আজ সোমবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স। 

একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা যাওয়ায় তেলের দামও বেড়েছে।

রয়টার্স বলছে, সকাল ৯টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩১৩.১১ ডলারে নেমেছে। এর আগে শুক্রবার স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমে গত ২৪ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। 

আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৭% কমে প্রতি আউন্স ৪,৩৩৬.৩০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও আরো কমতে পারে স্বর্ণের দাম বলে মনে করছেন বিশ্লেষকরা।
 
গত ৬ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুর দাম ৫, ৪৮২ টাকা কমানো হয়।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy