৪৫ বলের সেঞ্চুরিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে হাবিবুরের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপার দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু দলের হয়ে

2026-06-08T19:50:23+00:00
2026-06-08T19:50:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪৫ বলের সেঞ্চুরিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে হাবিবুরের ইতিহাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ৩২)
হাবিবুর রহমান- ফাইল ছবি।
X

হাবিবুর রহমান- ফাইল ছবি।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপার দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু দলের হয়ে নতুন ইতিহাস লিখলেন হাবিবুর রহমান সোহান। মাত্র ৪৫ বলে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।
 
সোমবার ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ৩২২ রান সংগ্রহ করে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিশাল এই সংগ্রহের মূল নায়ক ছিলেন হাবিবুর রহমান সোহান।  

বিধ্বংসী ব্যাটিংয়ে উইকেটকিপার-ব্যাটার সেঞ্চুরি স্পর্শ করেছেন মাত্র ৪৫ বলে। এতদিন বাংলাদেশে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪৯ বলের। ২০২৩ সালে ৪৯ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডে যৌথভাবে নাম লিখিয়েছিলেন মোসাদ্দেক হোসেন ও হাবিবুর রহমান নিজে। এবার তো সেই রেকর্ড একার করে নিয়েছেন। 

এদিন সোহান ৫৮ বলে ১৩০ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তার ব্যাট থেকে আসে ৮টি চার ও ১৩টি ছক্কার মার। বাংলাদেশের কোনো ব্যাটারের লিস্ট ‘এ’ ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। অন্যদিকে, আইচ মোল্লাও ৪১ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস খেলেছেন। 

চলতি সপ্তাহেও আলোচনায় এসেছিলেন সোহান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি পূরণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডে নাম লেখান তিনি। এর মাধ্যমে তিনি স্পর্শ করেছেন পারভেজ হোসেন ইমনের রেকর্ড।

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy