মাঠ পর্যায়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শেখার যেমন শেষ নেই, তেমনি

2026-06-08T20:02:36+00:00
2026-06-08T20:02:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাঠ পর্যায়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ২৮)
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
X

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শেখার যেমন শেষ নেই, তেমনি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সমাজের পিছে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সমাজসেবা অফিসারগণকে সহানুভূতি নিয়ে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে। আপনাদের পেশাগত দক্ষতা দিয়ে দেশের জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে।

সোমবার (৮ জুন) রাজধানীর আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে জাতীয় সমাজসেবা একাডেমি আয়োজিত সমাজসেবা অফিসারদের দু'মাস ব্যাপী ৫৭ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব এর সভাপতিত্বে জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ (অতি:দা:) আবুল ফজল মোহাম্মদ আমান উল্লাহ বক্তৃতা করেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সমাজকল্যাণ সবার জন্য দরকার। ১৮০ বিলিয়ন মানুষের জন্য সমাজকল্যাণ দরকার। এজন্য সমাজসেবা অফিসার সমাজ কর্মীদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। বর্তমান সরকার কোন অন্যায়কে প্রশ্রয় দিবেনা। সমাজের যখন কোন দুর্যোগ, দুর্ঘটনা, গ্রামের কোথাও কোনো অন্যায় দেখলে সেখানে সমাজসেবা অফিসারদের এগিয়ে যেতে হবে। সমাজসেবা অফিসারদের অ্যাচিটিউড এবং অ্যাপ্রোচের এর মধ্যে চেঞ্জ আনতে হবে।  মানুষের বিপদে  সাপোর্টের জন্য সমাজকর্মীদের এগিয়ে যেতে হবে।

মন্ত্রী বলেন, আগামী অর্থবছর থেকে প্রতিটি উপজেলায় ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড প্রদানে বাড়িতে বাড়িতে যেয়ে আপনাদের আইডেন্টিফাই করতে হবে। দেশের কোন উপজেলা বাদ থাকবে না। ৪০ লক্ষ ২০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

তিনি বলেন, আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিটি ফ্যামিলির পাঁচজনের একজনকে স্বাবলম্বী করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করবে। সরকারি প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই।

পরে তিনি বুনিয়াদি প্রশিক্ষণের ৩২ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও মেডেল প্রদান করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy