প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:২১ পিএম (ভিজিট : ১৮)

X
ট্রাভিস হেড
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গত দুইদিন ধরে অনুশীলন করছে অস্ট্রেলিয়া। কিন্তু ট্রাভিস হেড ও মিশেল মার্শকে দেখা যাচ্ছিলো না অনুশীলনে। জানা গিয়েছিল তারা ওয়ানডে সিরিজ শুরুর আগেই চলে আসবেন। অবশেষে ওয়ানডে শুরুর আগের দিন নিশ্চিত হওয়া গেছে, তারা আসছেন না সিরিজ খেলতে।
বাংলাদেশ সফরে হেডের না আসার কারন ব্যক্তিগত। কেবল ওয়ানডে সিরিজ নয়, টি-টোয়েন্টি সিরিজেও আসছন না অসি এই তারকা ব্যাটার। হেড ছাড়াও চোটের কারণে ওয়ানডেতে থাকছেন না নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশে আসবেন মার্শ। বিষয়টি নিশ্চিত করেছ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)।
মার্শের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন জশ ইংলিস। হেড ও মার্শ ছিটকে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা অলিভার পিক ও ম্যাট শর্টকে বাংলাদেশ সফরের দলে রেখেছে অস্ট্রেলিয়া। এছাড়া সাদা বলে অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার টড মার্ফিও দলে ডাক পেয়েছেন।
অস্ট্রেলিয়া দলের নির্বাচক টনি ডডমেইড জানিয়েছেন, প্রাথমিকভাবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন হেড। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই সিরিজ থেকেই ছুটি নিয়েছেন তিনি। আর গোড়ালির চোটে ভুগছেন মার্শ। আগামী ৯ জুন মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল: জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, বেন ডোয়ার্শাস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, টড মার্ফিও, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা, অলিভার পিক ও ম্যাট শর্ট।