বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ পেল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ পেল ব্রাজিল। বাম উরুর পেশিতে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন নির্ভরযোগ্য রাইটব্যাক ওয়েসলি।

2026-06-08T20:26:22+00:00
2026-06-08T20:26:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ পেল ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ২২)
ছিটকে গেছেন ওয়েসলি।
X

ছিটকে গেছেন ওয়েসলি।

বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ পেল ব্রাজিল। বাম উরুর পেশিতে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন নির্ভরযোগ্য রাইটব্যাক ওয়েসলি। তার পরিবর্তে ইতালিয়ান ক্লাব আটালান্তার মিডফিল্ডার এদেরসনকে দলে ডেকেছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, শনিবার ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয় পাওয়া ম্যাচে চোট পান এএস রোমার ডিফেন্ডার ওয়েসলি। আনচেলত্তির ২৬ সদস্যের দলে তিনিই ছিলেন একমাত্র বিশেষজ্ঞ রাইট ব্যাক। তার চোটে এখন আগামী শনিবার মরক্কোর বিপক্ষে গ্রুপ সি’র প্রথম ম্যাচের আগে আনচেলত্তিকে সেন্টারব্যাক দানিলো ও ইবানেজের ওপর নির্ভর করতে হবে।

সিবিএফ এক বিবৃতিতে বলেছে, ‘এমআরআই পরীক্ষায় ওয়েসলির বাম উরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়েছে।’
সিবিএফ জানিয়েছে, এদেরসন সোমবার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ ‘সি’-তে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy