ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্প-ভেন্যুর কাছে গোলাগুলি, আহত ৯

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ শুরু হতে আর তিন দিন বাকি। এই সময় যুক্তরাষ্ট্রে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। টুর্নামেন্টের ভেন্যু শহরগুলোর

2026-06-08T20:55:44+00:00
2026-06-08T20:55:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্প-ভেন্যুর কাছে গোলাগুলি, আহত ৯
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ৪৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বিশ্বকাপ শুরু হতে আর তিন দিন বাকি। এই সময় যুক্তরাষ্ট্রে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। টুর্নামেন্টের ভেন্যু শহরগুলোর একটি ক্যানসাস সিটিতে গোলাগুলিতে আহত হয়েছেন ৯জন।

ক্যানসাস সিটির মিজৌরিতে, সুয়াপ সকার ভিলেজে বিশ্বকাপের ক্যাম্প করার কথা ইংল্যান্ডের। স্থানীয় সময় শনিবার সেখান থেকে মাত্র চার মাইল দূরে গোলাগুলির ঘটনাটি ঘটে। ইংল্যান্ড দল অবশ্য এখনও ক্যানসাস সিটিতে পৌঁছায়নি। আগামী বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে হ্যারি কেইনদের।

ক্যানসাস সিটি পুলিশ জানিয়েছে, ওই বন্দুক হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে এমন সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’এর তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে ৪০০-এরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy