লেওয়ানিদাস-রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এমবাপের সামনে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের কোনো পর্যায়েই গোল পাওয়া সহজ নয়। তবে গ্রুপ পর্বের চেয়ে নকআউট পর্বে জাল খুঁজে নেওয়া আরও বেশি

2026-06-08T21:22:47+00:00
2026-06-08T21:22:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লেওয়ানিদাস-রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এমবাপের সামনে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৬০)
কিলিয়ান এমবাপে।
X

কিলিয়ান এমবাপে।

বিশ্বকাপের কোনো পর্যায়েই গোল পাওয়া সহজ নয়। তবে গ্রুপ পর্বের চেয়ে নকআউট পর্বে জাল খুঁজে নেওয়া আরও বেশি কঠিন। সেই কঠিন কাজটি যেন কয়েকজনের জন্য ‘খুব সহজ।’ ওই ছোট্ট তালিকায় থাকা কিলিয়ান এমবাপের সামনে এবার সবাইকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি।

নকআউট পর্বে সর্বোচ্চ আটটি করে গোল করেছেন লেওয়ানিদাস, এমবাপে ও রোনালদো। ব্রাজিলিয়ান গ্রেট লেওয়ানিদাস গোলগুলো করেন কেবল পাঁচ ম্যাচে! দুই আসর মিলিয়ে এমবাপের লাগে আট ম্যাচ। আরেক ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো ১০ ম্যাচে করেন আট গোল।

তালিকায় চার নম্বরে আছেন একজন ফরাসি- জুস্ত ফঁতেন। এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী এই ফরোয়ার্ড নকআউটে সাত গোল করেন স্রেফ তিন ম্যাচে! টুর্নামেন্টের এই পর্যায়ে সমান সাতটি করে গোল আছে ভাভা (৫ ম্যাচ), অল্ডরিখ নেয়েডলি (৬ ম্যাচ) ও ফুটবল কিংবদন্তি পেলের (৭ ম্যাচ)।

ছয়টি করে গোল করেছেন পর্তুগিজ গ্রেট ইউসেবিও (৩ ম্যাচ), ডিওর্ডি সারোসি (৫ ম্যাচ), গ্যারি লিনেকার (৬ ম্যাচ) ও রবের্তো বাজ্জিও (৯ ম্যাচ)। জিনেদিন জিদান, মিরোস্লাভ ক্লোসা, টমাস মুলার, ভেসলি স্নেইডারসহ আট জনের আছে পাঁচ গোল। তাদের একজন লিওনেল মেসি পাঁচ গোল করেছেন ১২ ম্যাচে। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy