আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচনে আবারও জয় পেয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাব সদস্যদের ভোটে বিজয়ী হয়ে ২০৩০ সাল পর্যন্ত সান্তিয়াগো

2026-06-08T21:26:46+00:00
2026-06-08T21:26:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ৪৩)
রিয়াল মাদ্রিদের সভাপতি হলেন ফ্লোরেন্তিনো পেরেজ
X

রিয়াল মাদ্রিদের সভাপতি হলেন ফ্লোরেন্তিনো পেরেজ

রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচনে আবারও জয় পেয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাব সদস্যদের ভোটে বিজয়ী হয়ে ২০৩০ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যু ক্লাবটির নেতৃত্ব দেওয়ার ম্যান্ডেট পেয়েছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মোট ভোটের ৬৫ শতাংশ পেয়ে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী এনরিকে রিকেলমেকে হারিয়েছেন পেরেজ। নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, যার মধ্যে ছিল নতুন এক ‘গ্যালাকটিকো’ তারকাকে দলে ভেড়ানোর ঘোষণা।

পেরেজের বিজয়ের পর রিয়াল মাদ্রিদে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। সবচেয়ে আলোচিত বিষয়, কোচ হিসেবে জোসে মরিনহোর প্রত্যাবর্তন। পেরেজের জয় সেই পথ আরো সুগম করেছে।
নির্বাচনের আগে পেরেজ আরো একটি বড় ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেন। তিনি জানান, একটি শীর্ষ ইউরোপীয় ক্লাবের তারকাকে দলে ভেড়াতে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হবে। যদিও খেলোয়াড়ের নাম প্রকাশ করেননি তিনি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy