চিকিৎসকদের আন্দোলনের যৌক্তিক দাবি দেখা হবে: স্বাস্থ্যমন্ত্রী

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্য

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ও গ্রহণযোগ্য কিনা তা যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। চিকিৎসা সেবা, আন্দোলন ও আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গেও কথা বলেন তিনি।

2026-06-08T18:19:17+00:00
2026-06-08T18:19:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিকিৎসকদের আন্দোলনের যৌক্তিক দাবি দেখা হবে: স্বাস্থ্যমন্ত্রী
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ৭২)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বক্তব্য রাখছেন
X

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বক্তব্য রাখছেন

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দাবি কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।


সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।


স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, "স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আন্দোলনকারীদের নিয়ে বৈঠকে বসবেন। গণতান্ত্রিক দেশ হিসেবে আন্দোলন করার অধিকার সবারই রয়েছে। আমরা দেখবো তাদের দাবি কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য।"


আন্দোলনের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "পরিস্থিতি এখনও ওই পর্যায়ে যায়নি। তারা (চিকিৎসকরা) সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন এবং চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। আমরা সামগ্রিক বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবো।"


এদিকে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সাম্প্রতিক প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, "তারা কী বলেছে না বলেছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদেরকে আইন মেনে কাজ করতে হয়। তারা সময় চেয়েছে; আদালতও অনেক সময় সময় দেয়, তাই আমরাও দুদিন সময় দিয়েছি।"


তিনি আরও বলেন, "আমাদের উচ্চমানের আইনজীবী রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেই আমরা আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি। তারা আমাদের কী ক্ষতিপূরণ দেবে? আমরা দেখবো তারা কী অপরাধ করেছে এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের অবস্থানে অনড় থাকবো এবং সততা ও ন্যায়-নিষ্ঠার ভিত্তিতে কাজ করে যাবো।"


এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




  বিষয়:   চিকিৎসক আন্দোলন  ইন্টার্ন চিকিৎসক দাবি  মেডিকেল শিক্ষার্থী আন্দোলন  স্বাস্থ্য মন্ত্রণালয়  স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য  স্বাস্থ্যসেবা  হাসপাতাল ব্যবস্থাপনা  স্বাস্থ্য অধিদফতর  চিকিৎসা খাত  বাংলাদেশ স্বাস্থ্যখাত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy