৫ মাত্রার ভূমিকম্পে এবার কাঁপল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ৫ মাত্রার একটি ভূমিকম্প। মঙ্গলবার সকালে ওই অঞ্চলটি কেঁপে ওঠে বলে জানিয়েছে বার্তাসংস্থা মেহের

2026-06-09T09:41:04+00:00
2026-06-09T09:41:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫ মাত্রার ভূমিকম্পে এবার কাঁপল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:৪১ এএম   (ভিজিট : ৫৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ৫ মাত্রার একটি ভূমিকম্প। মঙ্গলবার সকালে ওই অঞ্চলটি কেঁপে ওঠে বলে জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ।

তারা বলেছে, ৫ মাত্রার ভূমিকম্পটি সারগাজের কাছে হরমুজগান ও কারমান প্রদেশে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, গতকাল ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দেড় শতাধিক মানুষ। দেশটির সকসারজেন অঞ্চলেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৩১টি লাশ। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল স্থানীয় সময় সকালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপাইন। তখন অনেক মানুষ কর্মক্ষেত্রে ছিলেন। আর শিক্ষার্থীরা ছিল বিদ্যালয়ে।

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটির প্রভাবে ফিলিপাইনের বিভিন্ন জায়গায় অনেক ভবন মাটিতে ধসে পড়েছে। যেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সিসিটিভি ও মোবাইলে ধারণ করা ভিডিওতে এই ভূমিকম্পের ভয়াবহতা দেখা গেছে।

সূত্র: মেহের নিউজ, ফিলিপাইন নিউজ এজেন্সি





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy