মতিঝিলে ‎ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

‎‎ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারনের দাবিতে টানা অষ্টম দিনের মতো ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আন্দোলন করছেন গ্রাহকরা৷টানা

2026-06-09T12:18:59+00:00
2026-06-09T12:18:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মতিঝিলে ‎ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:১৮ পিএম   (ভিজিট : ৩৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‎‎ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারনের দাবিতে টানা অষ্টম দিনের মতো ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আন্দোলন করছেন গ্রাহকরা৷ 

টানা সাতদিন মানববন্ধন কর্মসূচি পালণ করলেও অষ্টম দিনে এসে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা৷ 

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ১০ টায় মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে শুরু হয় অবস্থান কর্মসূচি। 

‎এর আগের আন্দোলনে শুধুমাত্র পুরুষদের অংশগ্রহণ থাকলেও এবারের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন শতাধিক নারি গ্রাহক৷ তারা বলছেন, আর্থিক অনিয়মসহ নানা কেলেঙ্কারির অভিযোগ যার বিরুদ্ধে তাকে চেয়ারম্যান নিয়োগ দেয়ায় তাদের জমানো অর্থ নিয়ে তারা আতংকিত৷ যে কারণে নিজেদের অর্থের নিরাপত্তার জন্য হলেও খুরশিদ আলমের অপসারণ চান তারা৷ 

‎গ্রাহক ফোরামের নেতারা বলছেন,  ইসলামী অর্থনীতিতে অভিজ্ঞ ব্যক্তিকে যেনো চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়৷ এছাড়া পাঁচ আগস্টের পর ব্যাংকটিতে নিয়োগ পাওয়া ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের পুনঃনিয়োগের দাবি তোলেন তারা৷





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy