হরমুজে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ইরান দায়ী?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অবরুদ্ধ হরমুজ প্রণালীর ওপর দিয়ে ওড়ার সময় মার্কিন একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।হেলিকপ্টারেথাকা দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে

2026-06-09T16:36:11+00:00
2026-06-09T16:36:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হরমুজে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ইরান দায়ী?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৫৩)
মার্কিন সামরিক হেলিকপ্টার
X

মার্কিন সামরিক হেলিকপ্টার

অবরুদ্ধ হরমুজ প্রণালীর ওপর দিয়ে ওড়ার সময় মার্কিন একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। 

হেলিকপ্টারে থাকা দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি কেন বিধ্বস্ত হলো, তা এখনও স্পষ্ট নয়।

মঙ্গলবার ভোরের দিকে প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, “পাইলটরা ভালো আছেন এবং এ ঘটনায় কেউ আহত হননি।”

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুই ক্রুকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে কি না, নাকি যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে- এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস কিংবা মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy