সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করতে দক্ষ ব্যক্তিগত সহকারীর বিকল্প নেই: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে

2026-06-09T16:53:47+00:00
2026-06-09T16:53:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করতে দক্ষ ব্যক্তিগত সহকারীর বিকল্প নেই: চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ২৮)
সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করতে দক্ষ ব্যক্তিগত সহকারীর বিকল্প নেই: চিফ হুইপ
X

সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করতে দক্ষ ব্যক্তিগত সহকারীর বিকল্প নেই: চিফ হুইপ

সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের সচেতনতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

মঙ্গলবার (৯ জুন) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর থ্রিডি হলে আয়োজিত সংসদ সদস্যবৃন্দের ব‌্যক্তিগত সহকারীদের জন‌্য ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রের প্রতি বিশ্বাস ও সংসদীয় কার্যকারিতা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, আপনারা এই সকালে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাতে প্রমাণিত হয় আপনারা আইন কানুন ও বিধি-বিধান শিখতে চান। আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে আপনাদের মাধ্যমে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং পার্লামেন্ট প্রাণবন্ত ও কার্যকর হোক সেটা আপনারা চান।

চিফ হুইপ ব্যক্তিগত সহকারীদের তাদের দায়িত্বের গুরুত্ব বুঝিয়ে বলেন, একজন সংসদ সদস্যের সফলতার পেছনে তার সহকারীর অনেক বড় ভূমিকা থাকে। কারণ একজন সংসদ সদস‌্য তার ব‌্যক্তিগত সহকারীকে অনেক বেশি বিশ্বাস করে থাকেন, তার পরামর্শ এমপি শুনেন।

তিনি বলেন, সংসদ সদস‌্যদের সঠিক পথে বা সিরাতুল মুস্তাকিমে রাখার দায়িত্ব কিন্তু আপনার। কেয়ামতের মাঠে কিন্তু জবাব আপনাকে দিতে হবে।

তিনি আরও বলেন, বাজেট শুধু একটি সংখ‌্যা নয়। এটি জনগণের আশা আকাংখার প্রতিফলন। একজন ভিক্ষুক থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষ সরকারকে ট‌্যাক্স দিয়ে থাকে। এই ট‌্যাক্সের টাকার সুষম বন্টন করে কিভাবে জনগণের উন্নয়ন করা যায় সে বিষয়ে আপনারা স্টাডি করবেন। বাজেট বিশ্লেষনের সকল তথ‌্য আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী সংসদ সদস‌্যকে বোঝানোর চেষ্টা করবেন।

জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরোয়ার ভুইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব‌্য দেন ইউরোপীয় ইউনিয়নের জাতীয় উপদেষ্টা ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ‌্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্তিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy