সিংগাইরে অবৈধ ইটভাটাও কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

তিন ফসলি জমির মাটি কাটা, অবৈধ ইটভাটা ও মাদকব্যবসা বন্ধের দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিক

2026-06-09T17:54:07+00:00
2026-06-09T17:54:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংগাইরে অবৈধ ইটভাটাও কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৯)
সিংগাইরে অবৈধ ইটভাটাও কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
X

সিংগাইরে অবৈধ ইটভাটাও কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

তিন ফসলি জমির মাটি কাটা, অবৈধ ইটভাটা ও মাদকব্যবসা বন্ধের দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। 

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১ টার দিকে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন থেকে কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার চান্দরহর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুর রহমান আলাল, মশিউর রহমান দুলাল, ইসমাইল হোসেন, আবু আম্মার লিটন দেওয়ান, আবিদা সুলতানা, মাওলানা আযাহার, ইদ্রিস আলী, আবুবকর ও আরিফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, চান্দহর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে তিন ফসলি কৃষিজমির মাটি কাটা, মাদক ব্যবসা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ ইটভাটা ও মাদক ব্যবসার কারণে এলাকার পরিবেশ এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এছাড়া কৃষি উৎপাদন ও জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তারে যুবসমাজ বিপথগামী হচ্ছে। পাশাপাশি অবৈধ ইটভাটার ধোঁয়া, কৃষিজমির মাটি কাটা ও পরিবেশ দূষণের কারণে সাধারণ মানুষ রোগাক্রান্ত হচ্ছেন। চান্দহর ইউনিয়নসহ পুরো উপজেলার তিন ফসলি কৃষিজমির মাটি কাটা, মাদক ব্যবসা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy