মেসিকে নিয়ে স্বস্তির খবর দিলেন স্ক্যালোনি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লিওনেল মেসি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে থাকবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড়

2026-06-09T21:46:38+00:00
2026-06-09T21:46:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেসিকে নিয়ে স্বস্তির খবর দিলেন স্ক্যালোনি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ৪৮)
লিওনেল মেসি
X

লিওনেল মেসি

লিওনেল মেসি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে থাকবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর হচ্ছে-বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

সোমবার এক সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেছেন, ‘মেসি আগামীকাল খেলবে, তবে কত মিনিট খেলবে তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। আজকের অনুশীলনে তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবো, যাতে কোনো ধরনের ঝুঁকি তৈরি না হয়। তবে এতটুকু নিশ্চিত যে সে খেলছে।’

এর আগে রবিবার হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে মেসি বেঞ্চে থাকলেও মাঠে নামেননি। ইন্টার মায়ামির হয়ে গত মাসে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তাকে নিয়ে কোনও বাড়তি ঝুঁকি নেয়নি দল।

মেসির পাশাপাশি দলে সুখবর হলো চোট কাটিয়ে ফিরছেন নিকো পাজ, নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্তিয়েল। তারা সবাই আইসল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত। এছাড়া গোড়ালির চোটে থাকা হুলিয়ান আলভারেজ এবং লিয়ান্দ্রো পারেদেসও দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন কোচ।

১১ জুন উত্তর আমেরিকায় শুরু হওয়া বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা। তার আগে কাল বাংলাদেশ সময় সকাল ৭ টায় প্রীতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ঘাম ঝড়াবে আর্জেন্টিনা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy