মাঠে নেমেই মেসির ঝলক, বড় ব্যবধানে জয় পেল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ শুরু হতে আর এক দিন বাকি রয়েছে। এর আগেই নিজেদের শেষ বারের মত প্রস্তুত করে নিতে আইসল্যান্ডের

2026-06-10T10:17:44+00:00
2026-06-10T10:17:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাঠে নেমেই মেসির ঝলক, বড় ব্যবধানে জয় পেল আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:১৭ এএম   (ভিজিট : ৮৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরু হতে আর এক দিন বাকি রয়েছে। এর আগেই নিজেদের শেষ বারের মত প্রস্তুত করে নিতে আইসল্যান্ডের মুখোমুখি হয়েছে বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনা। 

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল দলটি। প্রথমার্ধ শেষে মাঠে নেমেই মেসির পেনাল্টিতে ৭২ মিনিটে দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা। এর পর ৮৬ মিনিটে আবারও চেপে ধরে আইসল্যান্ডকে। এবার থিয়াগো আলমাডার গোলে ৩-০ এগিয়ে যায় আর্জেন্টিনা।

বুধবার (১০ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা ৩-০ গোলে জয়লাভ করে। আলবিসেলেস্তেদের হয়ে গোলের দেখা পান ভ্যালেন্টিনো বারকো, লিওনেল মেসি ও থিয়াগো আলমাদা।

আলাবামায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। খেলার অষ্টম মিনিটেই গোলের দেখা যায় আলবেসেলেস্তেরা। গোল করে দলকে এগিয়ে নেন ভ্যালেন্টিন বারকো। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলেও মাঠে দেখা যাচ্ছিল না মেসিকে। অতপর ৭০তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। নেমেই দেন দুর্দান্ত এক পাস। গোল প্রায় দিয়েই দিচ্ছিলেন লাওতারো মার্টিনেজ। কিন্তু ডি-বক্সের ভেতরে ফাউলের শিকার হওয়ায় গোল না হলেও পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। আর পেনাল্টি থেকে গোল করেন মেসি।

এরপর ম্যাচে আরও একটি গোল হয়েছে। ম্যাচের ৮৭তম মিনিটে ডি পলের বাড়ানো বলে গোল করেন ব্যবধান তিনগুণ করেন আলমাদা। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-০ ব্যবধানে শেয় হয়।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy