তারকারা কে কোন দলের সমর্থক

অনলাইন ডেস্ক

খেলাধুলা

সারা বিশ্বজুড়ে চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। অনেক দেশের চেয়ে এ দেশে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা বেশি। চায়ের দোকান থেকে

2026-06-10T11:27:19+00:00
2026-06-10T11:27:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারকারা কে কোন দলের সমর্থক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:২৭ এএম   (ভিজিট : ৯২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সারা বিশ্বজুড়ে চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। অনেক দেশের চেয়ে এ দেশে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা বেশি। চায়ের দোকান থেকে সর্বত্র এখন খেলা নিয়ে আলোচনা। 

সেই সঙ্গে চলছে প্রিয় দলের পতাকা টাঙানোর হিড়িক। শোবিজ তারকারাও কোনো না কোনো দল ভালোবাসেন, সমর্থনও করেন।

অভিনেতা আবুল হায়াত কোন দল সমর্থন করেন, নিশ্চয়ই তা জানার আগ্রহ অনেক মানুষের আছে! তার পছন্দের দল ব্রাজিল। 

তিনি বলেন, ‘বুঝতে শেখার পর থেকেই ব্রাজিল সমর্থন করি। ভালো লাগে ব্রাজিলের খেলা। এই দলের খেলার ভক্ত বলব না, পোকা বলব; এতটাই পছন্দ করি। 

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সমর্থন করেন ব্রাজিল। দর্শকপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী মোনালিসা সমর্থন করেন আর্জেন্টিনা। মোনালিসা বলেন, ‘প্রিয় দলের জন্য ভালোবাসা। প্রিয় দল বিশ্বকাপ ঘরে তুলবে, এটাই চাওয়া।’

চলচ্চিত্র নায়ক ইমন আর্জেন্টিনার সমর্থক। নায়ক ওমর সানী অবশ্য ব্রাজিলের সমর্থক। অপু বিশ্বাস ব্রাজিলের সমর্থক। ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা।

আজিজুল হাকিম সমর্থন করেন জার্মানি। তিনি বলেন, ‘আমি জার্মানির সমর্থক। শুরু থেকেই এই দলটিকে সাপোর্ট করে আসছি। ফুটবলের যে নান্দনিকতা, ফুটবলের যে ছন্দ, তা এই দলের মধ্যে আছে। আমি একসময় ফুটবল খেলতাম। 

চলচ্চিত্র নায়ক সিয়াম আহমেদ সমর্থন করেন স্পেন। তিনি বলেন, ‘স্পেনের খেলা আমাকে ভীষণ টানে, ভালো লাগে। শুরু থেকেই স্পেন সমর্থন করি। কখনোই নিজ দল থেকে সমর্থন প্রত্যাহার করিনি। দেখা গেছে, বেশির ভাগ মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থন করলেও আমার পছন্দের দল স্পেন।

রাফিয়াত রশীদ মিথিলা সমর্থন করেন আর্জেন্টিনা। তিনি বলেন, ‘শুরু থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। কোনো কারণ নেই, ওদের খেলা ভালো লাগে। 

তানজিকা আমিন সমর্থন করেন আর্জেন্টিনা। তিনি বলেন, ‘কোনো কথা হবে না, শুধুই আর্জেন্টিনা। আসলে ফুটবল নিয়ে গল্প করলে বা তর্ক করলে ঘণ্টার পর ঘণ্টা করা সম্ভব। যার যার পছন্দের দল থাকতেই পারে। 

চঞ্চল চৌধুরীর ভক্ত রয়েছে দুই বাংলাজুড়ে। দেখা যাক, ফুটবল বিশ্বকাপে চঞ্চল চৌধুরী কোন দল সমর্থন করেন? তিনি বলেন, ‘আমার প্রিয় দল আর্জেন্টিনা। আমার পছন্দের ও ভালোবাসার দল আর্জেন্টিনা। 

জিয়াউল ফারুক অপূর্ব পছন্দ করেন ব্রাজিলের খেলা। তার প্রিয় দল ব্রাজিল। তিনি বলেন, ‘ব্রাজিলের খেলার মধ্যে একটা ছন্দ আছে। ব্রাজিল একটু অন্য রকম খেলে। খুব পছন্দ করি। এই দলের জন্য অনেক অনেক ভালোবাসা।’

সজল খেলা খুব পছন্দ করেন। হোক ক্রিকেট কি ফুটবল। আর ফুটবলে তার প্রিয় দল আর্জেন্টিনা। তিনি বলেন, ‘দেখতে দেখতে আবারও চলে এল বিশ্বকাপ ফুটবল খেলা। 

বিদ্যা সিনহা মিম সমর্থন করেন ব্রাজিলকে। তিনি বলেন, ‘ব্রাজিল আমার পছন্দের দল। ফুটবলের জাদুকর পেলের দেশ ব্রাজিল। ছোটবেলা থেকেই ওদের খেলা পছন্দ করি। এবার বিশ্বকাপে প্রিয় দল ভালো করবে, সেই প্রত্যাশা করছি।’





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy