জুনে পে-স্কেলের গেজেট জারি নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের বরাদ্দ চূড়ান্ত করেছে সরকার। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন কত টাকা বাড়ছে, সেটিও চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। চলতি জুন মাসে এ সংক্রান্ত গেজেট জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

2026-06-10T13:21:22+00:00
2026-06-10T13:21:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জুনে পে-স্কেলের গেজেট জারি নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ১৪৪৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের বরাদ্দ চূড়ান্ত করেছে সরকার। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন কত টাকা বাড়ছে, সেটিও চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। চলতি জুন মাসে এ সংক্রান্ত গেজেট জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। আগামীকাল বৃহস্পতিবার উত্থাপিত হতে যাওয়া বাজেটে এ বিষয়ে জানাবেন অর্থমন্ত্রী।

সূত্রের তথ্য বলছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পাশের পর নবম পে-স্কেল নিয়ে গেজেট জারি করতে পারে সরকার। চলতি জুন মাসের মধ্যেই এ গেজেট জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 

তবে পে-স্কেল বাস্তবায়ন হলে চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে। ফলে সবমিলিয়ে ৩৫ থেকে ৪০ শতাংশ বেতন বৃদ্ধি পাবে বলে দাবি করেছে সূত্রটি।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা সুপারিশ করা মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। বাকি ৫০ শতাংশ পাবেন পরের অর্থবছরে। 

তার পরের অর্থবছরে পাবেন তারা ভাতা, অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছর থেকে বেতন-ভাতা সবই পাবেন সরকারি কর্মচারীরা। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ‘নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী সরকারি চাকরিজীবীদের নিয়ে কথা বলবেন। কেন আংশিক সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে, সে ব্যাখ্যাও দিতে পারেন অর্থমন্ত্রী।’




  বিষয়:   সরকারি  চাকরিজীবী  অর্থ মন্ত্রণালয় 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy