ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণ সহজ করতে উদ্যোগ: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

অর্থ-বানিজ্য

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আজ (মঙ্গলবার) ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন করে এ কথা বলেন।

2026-06-10T18:32:53+00:00
2026-06-10T18:32:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণ সহজ করতে উদ্যোগ: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ৪৫)
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ঝিলমিল প্রকল্পে
X

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ঝিলমিল প্রকল্পে

    
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন,  মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে  কাজ করছি। 

তিনি বলেন, অনেক বছর এ প্রকল্পের আশানুরুপ অগ্রগতি ছিল না। ঝিলমিল আবাসিক প্রকল্প অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল ও ইটিপি সেন্টার নির্মাণের কাজ চলমান আছে। এ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে। এই প্রকল্প এলাকা আলোকিত করার জন্য স্ট্রিট লাইট ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প  পরিদর্শন করে এ কথা বলেন।

রাজউকের ঝিলমিল প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ঝিলমিল প্রকল্প এলাকায় থানা স্থাপনের কাজ চলমান আছে। স্থানীয় থানার পাঁচটি টহল টিম দায়িত্ব পালন করছে। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঝিলমিল প্রকল্পে নির্মাণাধীন স্কুল, হাসপাতাল, থানা ভবন এলাকা ঘুরে দেখেন। প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো: আমিনুর রহমান এই প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। এ সময় ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো: মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন রাজউক  শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, এরাদুল হক, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: উমর ফারুক, চিফ টাউন প্লানার মো: আশরাফুল ইসলামসহ রাজউকের কর্মকর্তাবৃন্দ ও প্লট বরাদ্দ প্রাপ্তগণ।




  বিষয়:   ঝিলমিল প্রকল্প  বাড়ি নির্মাণ  গণপূর্ত মন্ত্রী  জাকারিয়া তাহের 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy