সংশয় দূর করতে’ আরও দুয়েক দিন সময় প্রয়োজন স্কালোনির

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরও দল নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে পারছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ বলেছেন,

2026-06-10T21:34:30+00:00
2026-06-10T21:34:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংশয় দূর করতে’ আরও দুয়েক দিন সময় প্রয়োজন স্কালোনির
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৩৪ পিএম   (ভিজিট : ৩২)
আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি-ফাইল ছবি
X

আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি-ফাইল ছবি

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরও দল নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে পারছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ বলেছেন, ‘সব সংশয়’ দূর করতে আরও দুয়েক দিন সময় প্রয়োজন তার। বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। 

বাংলাদেশ সময় বুধবার সকালে হওয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি বললেন, দুটি বিকল্প নিয়ে ভাবছেন তিনি,‘ আমি কি আগামীকাল বলেছি? সম্ভবত আমার আরেকদিন সময় প্রয়োজন। গতকাল যেমন বলেছি, আমার একটা ভাবনা আছে, আমরা এটা নিয়ে কথা বলছি। দলের কী প্রয়োজন তা নিয়ে যে সব সংশয় আছে, সেগুলো দূর করা প্রয়োজন।’

ডিফেন্ডার বালের্দির জায়গায় একজন খেলোয়াড় প্রয়োজন আর্জেন্টিনার। তবে দলের বেশ কয়েকজনের চোট সমস্যা থাকায় তাড়াহুড়া করছেন না স্কালোনি। দুটি বিকল্প নিয়ে ভাবার কথা বললেও বিস্তারিত কিছু জানাননি তিনি। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর অনুযায়ী বালের্দির জায়গায় আসতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার গিদো রগ্রিদেস।

চোট কাটিয়ে ফেরা নিকো পাস আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ৫৮ মিনিট খেলেন। পারেদেস এই ম্যাচে খেলেননি, কবে খেলতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। তবে তাকে বাদ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন স্কালোনি,‘ নিকো দলের সঙ্গে যোগ দিতে উন্মুখ ছিলাম। আগেই আমরা ঠিক করে রেখেছিলাম, খেলার মতো অবস্থায় থাকলেও প্রথম ম্যাচে তাকে খেলাব না। আজ এটা পরিষ্কার যে সে, দারুণ অবস্থায় আছে এবং সে প্রতিটি ম্যাচেই খেলতে পারে। আমরা খুশি যে সে আজ খুব ভালো খেলেছে এবং আমাদের আরেকটি বিকল্প এনে দিয়েছে।’

‘লেয়ান্দ্রোর জন্য অপেক্ষা করার দরকার নেই। সে ভালো আছে এবং তাকে নিয়ে আমরা তাড়াহুড়া করব না। সে সম্ভবত এই সপ্তাহান্তে দলের সঙ্গে অনুশীলন করবে। এই পরিকল্পনা মতো সব না এগোলেও সে আমাদের সঙ্গেই থাকবে, এটা নিশ্চিত।’ তিনি আরও যোগ করেন।

হন্ডুরাস ম্যাচের পরও খেলোয়াড়দের ফিটনেস নিয়ে উদ্বেগের সুর ছিল স্কালোনির কণ্ঠে,‘ আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দল ফিট ও সুস্থ থাকার আভাস দিয়েছে। কিছু দিন আগে খুব উদ্বিগ্ন ছিলাম, আজ আমরা অনেক শান্ত আছি। কারণ, যে ছেলেরা মাঠে নেমেছে তারা দেখিয়েছে যে, তারা ফিট।’

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy