বিশ্বকাপের আগে ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে ধোঁয়াশা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বৈশ্বিক আসর এলেই ব্রাজিলকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে তাদের তারকাখচিত আক্রমণভাগ। এবারও তার ব্যতিক্রম নয়। তবে আক্রমণের পাশাপাশি

2026-06-10T21:39:54+00:00
2026-06-10T21:39:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের আগে ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে ধোঁয়াশা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৩৯ পিএম   (ভিজিট : ২৪)
অনুশীলনে ব্রাজিল দলের ফুটবলাররা-ইন্টারনেট
X

অনুশীলনে ব্রাজিল দলের ফুটবলাররা-ইন্টারনেট

বৈশ্বিক আসর এলেই ব্রাজিলকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে তাদের তারকাখচিত আক্রমণভাগ। এবারও তার ব্যতিক্রম নয়। তবে আক্রমণের পাশাপাশি এবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণভাগ নিয়েও চলছে বিস্তর আলোচনা। বিশেষ করে, রাইট-ব্যাক সংকটের কারণে তাদের রক্ষণ কেমন হবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।

গত শনিবার মিশরের বিপক্ষে ২-১ গোলে জেতা প্রীতি ম্যাচে বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পান ওয়েসলি। দুই দিন পর বিশ্বকাপ থেকে তার ছিটকে পড়ার কথা জানায় ব্রাজিল। কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের বিশ্বকাপ দলের একমাত্র বিশেষজ্ঞ রাইট-ব্যাক ছিলেন ওয়েসলি। ২২ বছর বয়সী এই ফুটবলার ছিটকে পড়ায় স্বাভাবিকভাবেই ব্রাজিল কোচের কপালে ভাঁজ। তবে কিছুটা অবাক করে দিয়ে, ওই পজিশনের জন্য কাউকে দলে নেননি তিনি।

ওয়েসলির জায়গায় আতালান্তার মিডফিল্ডার এদেরসনেকে বিশ্বকাপ দলে ডাকেন আনচেলত্তি। গত সোমবার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেন ২৬ বছর বয়সি এই খেলোয়াড়। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। আনচেলত্তির ডিফেন্ডারের বদলি হিসেবে মিডফিল্ডার নেওয়ায় মূলত ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে আলোচনা পায় বাড়তি মাত্রা। রাইট-ব্যাক হিসেবে কাকে খেলাবেন ইতালিয়ান এই কোচ, সবচেয়ে বেশি কৌতূহল এখন সেটা নিয়ে।

ধারণা করা হচ্ছে, রজার ইবানেজ কিংবা দানিলো সেই দায়িত্ব পালন করতে পারেন। যদিও এই দুজনের কেউই উইং দিয়ে ওঠানামা করার ওই পজিশনে নিয়মিত খেলেন না। তারা উভয়ই এখন বেশিরভাগ সময় মাঠে নামেন সেন্ট্রাল-ডিফেন্ডার হিসেবে।

নিউ জার্সিতে ব্রাজিল দলের সংবাদ সম্মেলনে মূল আলোচনার বিষয় ছিল তাদের রক্ষণভাগ। ২৭ বছর বয়সি ইবানেজ অবশ্য সেসব এড়িয়ে যান। তিনি বলেন,‘ সম্ভাব্য সেরা অবস্থায় মাঠে নামতে আমরা কঠোর পরিশ্রম করছি। আপাতত এটাই আমি বলতে পারি।’

আগামী রোববার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এই ম্যাচে শুরুর একাদশে জায়গা পাবেন কিনা, পেলে রাইট-ব্যাক নাকি সেন্ট্রাল-ডিফেন্ডার হিসেবে খেলবেন-জানতে চাওয়া হয় ইবানেজের কাছে। জবাবে তিনি বলেন,‘ এর চেয়ে বেশি কিছু বললে আমি বিপদে পড়ে যাব।’

সৌদি ক্লাব আল-আহলিতে খেলা ইবানেজ আরও জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে আনচেলত্তি এখনো তার বা দানিলোর সঙ্গে আলাদা করে সুনির্দিষ্ট কোনো আলোচনা করেননি। যার অর্থ, ম্যাচের একাদশ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি ব্রাজিল কোচ। নিজের খেলার ধরন নিয়েও এদিন কথা বলেন ইবানেজ। তার মতে, ওয়েসলি উইং দিয়ে আক্রমণে ধার বাড়াতে পারতেন, সেখানে তিনি রক্ষণ সামলাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

পরিস্থিতি সামাল দিতে আনচেলত্তি অবশ্য ডিফেন্ডারদের ওপর ভরসা না করে, কোনো (ডিফেন্সিভ) মিডফিল্ডারকেও রাইট-ব্যাক পজিশনে খেলানোর ছক কষতে পারেন। ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy