ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন রোনালদো?

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স বিবেচনায় অনেকেই ভাবছেন এটাই হতে যাচ্ছে সিআরসেভেনের শেষ বিশ্বকাপ। তাই

2026-06-10T21:49:29+00:00
2026-06-10T21:49:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন রোনালদো?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৪৯ পিএম   (ভিজিট : ৩৮)
ত্রিশ্চিয়ানো রোনালদো।
X

ত্রিশ্চিয়ানো রোনালদো।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স বিবেচনায় অনেকেই ভাবছেন এটাই হতে যাচ্ছে সিআরসেভেনের শেষ বিশ্বকাপ। তাই বুধবার রাতে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি পর্তুগালের জার্সিতে তার ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ ধরা হচ্ছে। কিন্তু আসলেই কি শেষ? রোনালদো যেভাবে নিজেকে মেলে ধরছেন তাতে তাকে এখনই বাতিলের খাতায় ফেলা যাচ্ছে না। এমনকি রোনালদো নিজেও এমনটা ভাবছেন না। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ প্রীতি ম্যাচের আগে তেমন ইঙ্গিতই দিয়েছেন।।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেছেন, ‘আমাদের অধিনায়ক যা করেন, সবকিছুতেই উদাহরণ সৃষ্টি করেন। জাতীয় দলকে সাহায্য করার জন্য তিনি দিনে ২৪ ঘণ্টাই নিজেকে উজাড় করে দেন।’
রোনালদোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাদের অধিনায়ক কিংবা অন্য কোনো খেলোয়াড় ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। ভবিষ্যতে কী হবে, কেউ জানে না। চোট হতে পারে, আবার এমন কিছু সিদ্ধান্তও আসতে পারে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে।’

তিনি আরও বলেন, ‘এখন লক্ষ্য একটাই অনুশীলন- নিজের সেরাটা দেওয়া, মাঠে কৌশলগুলো বাস্তবায়ন এবং জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর গর্ব দেখানো। রোনালদো প্রতিদিন এ উদাহরণই তৈরি করেন। আগামীকাল আরও ভালো করার জন্য আজকে কাজে লাগানোই তার একমাত্র লক্ষ্য।’

৪১ বছর বয়সি রোনালদো পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ (২২৭) ও সর্বাধিক গোলের (১৪৩) রেকর্ডের মালিক। ২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হওয়া এই তারকা এখনও জাতীয় দল থেকে অবসরের কোনো ইঙ্গিত দেননি। রোনালদোকে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে। বিশ্বকাপের আগে এটিই পর্তুগালের শেষ প্রস্তুতি ম্যাচ।

মার্তিনেজ জানান, সব খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার, ‘আমাদের পরিকল্পনা হলো ১১টি পরিবর্তন করা এবং নিশ্চিত করা যে সবাই কিছু না কিছু সময় মাঠে খেলতে পারে। পাঁচ বা ছয়জন খেলোয়াড়ের জন্য এটি হবে জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy