সর্বোচ্চ গোলদাতা হবেন এমবাপে!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটি সাক্ষাৎকারে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপেকে প্রশ্ন করা হয়, মেসি ও হ্যারি কেনের

2026-06-10T22:03:24+00:00
2026-06-10T22:03:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সর্বোচ্চ গোলদাতা হবেন এমবাপে!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:০৩ পিএম   (ভিজিট : ৬৮)
কিলিয়ান এমবাপে-ফাইল ছবি
X

কিলিয়ান এমবাপে-ফাইল ছবি

বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটি সাক্ষাৎকারে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপেকে প্রশ্ন করা হয়, মেসি ও হ্যারি কেনের মধ্যে কে বেশি গোল করবেন। জবাবে মেসির নাম বলেন তিনি। এরপর তাকে প্রশ্ন করা হয়, মেসি ও রোনালদোর মধ্যে কে বেশি গোল করবেন। তখন রোনালদোর নাম বলেন এমবাপে।

তাকে শেষ প্রশ্ন করা হয়, তিনি ও রোনালদোর মধ্যে কে বেশি গোল করবেন। জবাবে নিজের নাম উচ্চারণ করেন এমবাপে। অর্থাৎ, এই ফরাসি স্ট্রাইকারের মতে, তিনিই এবারের বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা হবেন। গতবারের বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার লড়াইয়ে এমবাপের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মেসির।

এমবাপে করেছিলেন ৮ গোল। মেসি সাতটি। ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। ফাইনালের আগে দুজনেরই গোল ছিল ৫টি। ফাইনালে মেসি করেছিলেন জোড়া গোল। হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। সেই কারণেই একটি গোল বেশি করে সোনার বুট জিতেছিলেন এমবাপ্পে। আর বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে সোনার বল জিতেছিলেন মেসি।

এবার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামছেন মেসি ও রোনালদো। এখনও পর্যন্ত কোনো ফুটবলার পাঁচবারের বেশি বিশ্বকাপ খেলেননি। মেসি ১৩ গোল করেছেন। রোনালদো করেছেন ৮ গোল। নিজের তৃতীয় বিশ্বকাপে নামবেন এমবাপে। ইতিমধ্যেই ১২ গোলের মালিক তিনি। অর্থাৎ, তিন তারকারই সম্ভাবনা রয়েছে মিরোস্লাভ ক্লোজে (১৬ গোল)-কে ছাপিয়ে বিশ্বকাপে সর্বাধিক গোলের মালিক হওয়ার।

পাশাপাশি মেসি ও এমবাপ্পের সামনে রয়েছে জোড়া বিশ্বকাপ জেতার সুযোগ। এমবাপ্পে ২০১৮ সালের বিশ্বকাপ জিতেছেন। মেসি জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ। রোনালদো বা হ্যারি কেন অবশ্য এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি। প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবেন তারা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy