ফুটবল বিশ্বকাপ খেলা মোবাইলে সহজে দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

প্রিয় দলের খেলা দেখতে রাত জাগা, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ নিয়ে আড্ডা এবং পরিবারের সদস্যদের নিয়ে টেলিভিশনের সামনে বসার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ফুটবলপ্রেমীরা।

2026-06-11T12:58:10+00:00
2026-06-11T12:58:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুটবল বিশ্বকাপ খেলা মোবাইলে সহজে দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:৫৮ পিএম   (ভিজিট : ৩৬৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের কোটি সমর্থকের মধ্যে ইতোমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। 

প্রিয় দলের খেলা দেখতে রাত জাগা, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ নিয়ে আড্ডা এবং পরিবারের সদস্যদের নিয়ে টেলিভিশনের সামনে বসার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ফুটবলপ্রেমীরা। 

এরই মধ্যে বাংলাদেশের দর্শকদের জন্য স্বস্তির খবর এসেছে। টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোন, ট্যাব ও অন্যান্য স্মার্ট ডিভাইসেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।

বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও সেই শঙ্কা দূর হয়েছে। 

জানা গেছে, ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কিনে বাংলাদেশের দর্শকদের জন্য বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশন। ইতোমধ্যে এ বিষয়ে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ থাকছে। ফলে ঘরের বাইরে থাকলেও খেলা মিস হওয়ার কোনো আশঙ্কা নেই। স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ ব্যবহার করে সহজেই বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দর্শকরা।

মোবাইলে বিশ্বকাপ দেখতে ব্যবহার করা যাবে ‘মাই রবি’, বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’ এবং গ্রামীণফোনের ‘বায়োস্কোপ’ অ্যাপ, এছাড়াও চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’। 

এসব প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে স্মার্ট ডিভাইসেও বিশ্বকাপ উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা। এসব অ্যাপ সহজেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। 

অ্যাপ ইনস্টল করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইনআপ বা অ্যাকাউন্ট খুলে খুব সহজেই লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের মূল্য ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকার বেশি।

বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। 

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে। ৩৯ দিনব্যাপী এই আসরে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১টি ভেন্যু রয়েছে যুক্তরাষ্ট্রে। 

মেক্সিকোতে তিনটি এবং কানাডায় দুটি ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হবে। আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের।





  বিষয়:   বিশ্বকাপ  ফুটবল  টেলিভিশন 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy