বাজেটে কোন সিগারেটের দাম কত টাকা বাড়ল

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

আগামী অর্থবছরে (২০২৬-২৭) সব ধরনের সিগারেটের দাম বাড়ছে। সিগারেটের মূল্যস্তর ভেদে ১০ শলাকার প্যাকেটের দাম ২৫ টাকা পর্যন্ত

2026-06-11T17:31:16+00:00
2026-06-11T17:31:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাজেটে কোন সিগারেটের দাম কত টাকা বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৪০৬২)
কোন সিগারেটের দাম কত টাকা বাড়ল
X

কোন সিগারেটের দাম কত টাকা বাড়ল

আগামী অর্থবছরে (২০২৬-২৭) সব ধরনের সিগারেটের দাম বাড়ছে। সিগারেটের মূল্যস্তর ভেদে ১০ শলাকার প্যাকেটের দাম ২৫ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। 

আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তামাকজাত পণ্যের দাম ও কর বাড়ানোর এই প্রস্তাব করেছেন।

নতুন বাজেটে সিগারেটের নিম্ন স্তরে প্রতি ১০ শলাকার দাম বাড়িয়ে ৬২ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা আগে ৬০ টাকা ছিল। মধ্যম স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ৮০ টাকা থেকে ১২ টাকা বাড়িয়ে ৯২ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

সবচেয়ে বেশি বাড়ছে উচ্চ ও অতি উচ্চ স্তরের সিগারেটের দাম। উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করার কথা বলা হয়েছে। আর অতি উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ন্যূনতম ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

নতুন তামাকপণ্য নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর ন্যূনতম দাম ও শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি ১০ গ্রাম নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৫০০ টাকা এবং এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক বসবে। অন্যদিকে ১০ শলাকার হিটেড টোব্যাকোর সর্বোচ্চ মূল্য ২১০ টাকা এবং এর ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

তামাক খাত থেকে রাজস্ব ফাঁকি রোধে অবৈধ সিগারেট ও তামাকজাত পণ্যের ব্যবসা বন্ধে কিছু কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে এবারের বাজেটে।

এর মধ্যে আছে, সিগারেট উৎপাদন ও সরবরাহের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাতে ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ পদ্ধতি চালু করা। এ ছাড়া কারখানাগুলোয় স্বয়ংক্রিয়ভাবে উৎপাদন ও সরবরাহ পর্যবেক্ষণের জন্য কাউন্টিং ডিভাইসসহ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা বসানোর প্রস্তাব করা হয়েছে। সিগারেট স্ট্যাম্পের মধ্যে কিউআর বা এআর কোড বসানোর উদ্যোগও থাকছে।

অবৈধ তামাক পণ্যের তথ্য পেতে বাজার পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ চালুর কথা বলেছেন অর্থমন্ত্রী। এর মাধ্যমে সাধারণ নাগরিকেরা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অবৈধ সিগারেটের তথ্য জানাতে পারবেন। এই ব্যবস্থায় চোরাচালান বা অবৈধ সিগারেটের সঠিক তথ্যদাতাকে পুরস্কৃত করার বিধান থাকবে।

সিগারেট ও বিড়ি পেপার আমদানির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপের প্রস্তাব করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, এখন থেকে শুধু উৎপাদনকারী প্রতিষ্ঠানই সিগারেট ও বিড়ি পেপার আমদানি করতে পারবে। এসব পণ্য কোনো ট্রেডার বা ব্যবসায়ীর কাছে বিক্রি করা যাবে না।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy