আচরণবিধি ভাঙায় নাহিদ রানার শাস্তি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ঘটনাটা যখন ঘটেছে, তখনই বোঝা গেছে আচরবিধি ভাঙার দায়ে শাস্তি পেতে পারেন নাহিদ রানা। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।

2026-06-11T19:46:17+00:00
2026-06-11T19:46:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আচরণবিধি ভাঙায় নাহিদ রানার শাস্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৫৫)
জশ ইংলিসের দিকে তেড়ে গিয়েছিলেন নাহিদ রানা।
X

জশ ইংলিসের দিকে তেড়ে গিয়েছিলেন নাহিদ রানা।

ঘটনাটা যখন ঘটেছে, তখনই বোঝা গেছে আচরবিধি ভাঙার দায়ে শাস্তি পেতে পারেন নাহিদ রানা। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় তিরস্কার করা হয়েছে বাংলাদেশের স্পিড স্টারকে। পাশাপাশি যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। 

ঘটনাটি ঘটেছে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে। জশ ইংলিসকে আউট করার পর তার দিকে তেড়ে গিয়েছিলেন নাহিদ। কিছু বলতে দেখা যায় তাকে। ইংলিসকেও ক্ষুব্ধ হতে দেখা যায়।  

আর ওই ঘটনায় নাহিদের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৫ ভাঙার অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে তিরস্কার শুনেছেন নাহিদ। তিনি রেফারির আনা অভিযোগ স্বীকার করে নেওয়ায় আর কোনও শুনানির প্রয়োজন পড়েনি। অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও গাজী সোহেল এবং তৃতীয় আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলী খান রানার বিরুদ্ধে অভিযোগ আনেন। 

গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় অপরাধ। এখন তার ডিমেরিট পয়েন্ট ২। 

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy