ইরানে ‘খুব কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করবে। তিনি একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ

2026-06-11T19:56:32+00:00
2026-06-11T22:08:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানে ‘খুব কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:৫৬ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ১০:০৮ পিএম  (ভিজিট : ৬২)
আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাতের হুমকি ট্রাম্পের
X

আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাতের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করবে। তিনি একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস অবকাঠামো দখল ও নিয়ন্ত্রণ নেওয়ার কথাও জানান।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ভবিষ্যতের কোনো এক সময়ে ইরানের খার্গ দ্বীপসহ অন্যান্য তেল ও জ্বালানি স্থাপনার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মতোই ইরানের তেল ও গ্যাস বাজারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে।

ট্রাম্প দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র, যেখান থেকে দেশটির বড় অংশের অপরিশোধিত তেল বিশ্ববাজারে রপ্তানি হয়।

এ ধরনের মন্তব্য ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy