বিজিএমইএ কমপ্লেক্স পরিদর্শন করলেন ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদল

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

অর্থ-বানিজ্য

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ (বৃহস্পতিবার) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স পরিদর্শন করেছেন।মেজর জেনারেল মো:

2026-06-11T20:20:51+00:00
2026-06-11T20:20:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিজিএমইএ কমপ্লেক্স পরিদর্শন করলেন ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদল
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:২০ পিএম   (ভিজিট : ৩৮)
বিজিএমইএ কমপ্লেক্স পরিদর্শন করলেন ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদল
X

বিজিএমইএ কমপ্লেক্স পরিদর্শন করলেন ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদল

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ (বৃহস্পতিবার) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স পরিদর্শন করেছেন। 

মেজর জেনারেল মো: মাসুদুর রহমান, এনডিসি, পিএসসি এর নেতৃত্বে প্রতিনিধিদলে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মো: শফিকুল ইসলাম, মেজর জেনারেল মো: মোশফেকুর রহমান (অব:) এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহীন, এনডিসি। 

১৫০ জন সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলে এনডিসি কোর্সের সদস্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সিভিল সার্ভিসের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা এবং জাম্বিয়া থেকে আগত বিদেশী সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগন, এবং স্টাফ অফিসারগন। 

এনডিসি প্রতিনিধিদলের বিজিএমইএ পরিদর্শনের উদ্দেশ্য ছিলো বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে জানা এবং এ শিল্পের উন্নয়নের জন্য বিজিএমইএ গৃহীত কার্যক্রমগুলো অবহিত হওয়া।

বিজিএমইএ কমপ্লেক্সে প্রতিনিধিদলটিকে স্বাগত জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। মতবিনিময় সভায় বিজিএমইএ এর পক্ষে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মোঃ হাসিব উদ্দিন, পরিচালক মোহাম্মদ সোহেল।

সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ দেশের আর্থ-সামজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে পোশাক শিল্পের অবদান, শিল্পের রূপকল্প, এবং শিল্পের টেকসই উন্নয়নে বিজিএমইএ এর গৃহীত কার্যক্রমগুলো তুলে ধরেন। তারা আগামী দিনে প্রতিযোগী সক্ষমতা বজায় রাখতে পণ্য বৈচিত্র্যকরণ, প্রযুক্তির মানোন্নয়ন, দক্ষতা উন্নয়নসহ শিল্পের প্রধান অগ্রাধিকারগুলো সম্পর্কেও প্রতিনিধিদলের সদস্যদের অবহিত করেন। 

এনডিসি প্রতিনিধিদল বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন, বিশেষ করে পোশাকখাতে পরিবেশবান্ধব শিল্পায়নের বিষয়ে উচ্ছসিত প্রশংসা করেন।

বিজিএমইএ সভাপতি স্ব স্ব অবস্থান থেকে বাংলাদেশের পোশাক শিল্পের সাফল্যের গল্পগুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য এনডিসি প্রতিনিধিদলের সদস্যগনকে আহবান জানিয়েছেন।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy