ব্রাজিলের অনুশীলনে এখনও অনুপস্থিত নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের জন্য যেখানে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ব্রাজিলের সতীর্থরা, সেখানে নেইমার লড়ছেন ভিন্ন আরেক লড়াই। ইনজুরি থেকে সেরে উঠতে

2026-06-11T22:08:04+00:00
2026-06-11T22:08:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাজিলের অনুশীলনে এখনও অনুপস্থিত নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:০৮ পিএম   (ভিজিট : ৬১)
ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র
X

ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র

বিশ্বকাপের জন্য যেখানে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ব্রাজিলের সতীর্থরা, সেখানে নেইমার লড়ছেন ভিন্ন আরেক লড়াই। ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। তারকা এই ফরোয়ার্ডকে ছাড়াই প্রস্তুতির আরেকটি দিন কাটিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী রোববার নিউ ইয়র্কে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার অভিযান শুরু করবে ব্রাজিল। সেই লড়াইয়ে নামার আগে নিউ জার্সির মরিসটাউনে এখন নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দলটির ফুটবলাররা। সেখানে বুধবারের অনুশীলনেও দেখা যায়নি নেইমারকে।

গত মাসে সান্তোসের হয়ে ম্যাচ খেলার সময় চোট পান নেইমার। ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার দিন পরীক্ষায় নিশ্চিত হয়, গ্রেড-২ মাসল টিয়ার তার। পায়ের এই মাংসপেশির সেই চোট কাটিয়ে উঠতে নিবিড় পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের ইতিহাসের সফলতম গোলস্কোরার।

উত্তর আমেরিকা বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে পাবে না ব্রাজিল, এটা একরকম নিশ্চিত। এমনকি হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

তবে এবারের দলকে নিয়ে বেশ আশাবাদী ব্রাজিলের সাবেকরা। ১৯৯৪ বিশ্বকাপ জয়ে অবদান রাখা মিডফিল্ডার জিনহো বলেন, “ব্রাজিল এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট নয়, তবে দলে ভালো কয়েকজন খেলোয়াড় আছে যারা একসঙ্গে দারুণ একটি দল গড়তে পারে। আমার মনে হয় তাদের ভালো সুযোগ রয়েছে।”

বুধবার ছিল ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিন। দলটির দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার দায়িত্বে থাকা এই ইতালিয়ান কোচকে ঐতিহ্যবাহী ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানান ফুটবলাররা।

বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা মজা করে বলেন, প্রথাগত উদযাপনের চেয়ে কোচের বেলায় কিছুটা নরম ছিলেন তারা। তিনি এর মধ্যে দিয়ে হেঁটে গেছেন, কিন্তু তাকে কেউ স্পর্শ করেনি।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy