ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশের বিভিন্ন এলাকায় আবারো ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ভূকম্পনের ঘটনা ঘটে,

2026-06-11T23:40:48+00:00
2026-06-11T23:40:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:৪০ পিএম   (ভিজিট : ১৯৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন এলাকায় আবারো ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ভূকম্পনের ঘটনা ঘটে, যা কিছু সময়ের জন্য জনমনে উদ্বেগ সৃষ্টি করে।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের শিলচর অঞ্চলে, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নিচে।

ভূমিকম্পের কম্পন সিলেটের পাশাপাশি ময়মনসিংহ ও রাজধানী ঢাকার কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ৭ জুন গভীর রাতে দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটানে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy