বান্ধবীর সঙ্গে কাটাচ্ছিলেন ছুটি, হঠাৎ ডাক পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ দলে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

স্পেনের ইবিজায় বান্ধবীর সঙ্গে অবকাশ যাপনে ব্যস্ত ছিলেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। কিন্তু ভাগ্যের এমন লিখন যে, ছুটি কাটানোর

2026-06-12T08:39:29+00:00
2026-06-12T08:39:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বান্ধবীর সঙ্গে কাটাচ্ছিলেন ছুটি, হঠাৎ ডাক পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ দলে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৩৯ এএম   (ভিজিট : ৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

স্পেনের ইবিজায় বান্ধবীর সঙ্গে অবকাশ যাপনে ব্যস্ত ছিলেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। কিন্তু ভাগ্যের এমন লিখন যে, ছুটি কাটানোর মাঝপথেই তার কাছে এল পরম আরাধ্য এক ডাক—তিনি ডাক পেয়েছেন ২০২৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলে। 

ইনজুরিতে পড়া লিওনার্দো বালের্দির বদলি হিসেবে স্কালোনির স্কোয়াডে জায়গা পেয়েছেন এই ডিফেন্ডার। 

আর্জেন্টিনা ফুটবল দলের পক্ষ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, ‘২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলে ডিফেন্ডার মার্কোস সেনেসিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মূলত রক্ষণভাগের বাম দিকে অতিরিক্ত বিকল্প নিশ্চিত করতেই সেনেসিকে বেছে নিয়েছেন। বিশ্বকাপের প্রস্তুতিমূলক অনুশীলনে বালের্দির ডান পায়ের সোলিয়াস পেশিতে চিড় ধরায় তিনি ছিটকে যান টুর্নামেন্ট থেকে। 

এর পাশাপাশি নিকোলাস তাগলিয়াফিকোর সামান্য চোট এবং লিয়ান্দ্রো পারেদেসের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কারণে রক্ষণভাগ সুসংহত করতে একজন বাঁ-পায়ের সেন্ট্রাল ডিফেন্ডারের প্রয়োজন ছিল কোচের। 

সব পরিস্থিতি বিচার করে স্কালোনি শেষ পর্যন্ত সেনেসিকেই বেছে নিয়েছেন। শনিবারের মধ্যে তিনি কানসাসে দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন।

বোর্নমাউথের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার। প্রিমিয়ার লিগে দলের ষষ্ঠ স্থান অর্জন এবং ইউরোপা লিগের টিকিট কাটতে তার অবদান ছিল অনস্বীকার্য। 

ক্লাবের হয়ে চার বছরে ১২৯ ম্যাচ খেলা সেনেসি গত বুধবারই টটেনহ্যামের নতুন খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। তার ক্লাব ত্যাগের খবরে আবেগঘন বিদায় জানায় বোর্নমাউথ। 

ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘যোগদানের পর থেকে তিনি ক্লাবের ইতিহাসের অন্যতম সফল একটি অধ্যায়ের মূল চালিকাশক্তি ছিলেন।’ বিদায়ী ম্যাচে ডিন কোর্টের গ্যালারিতে দর্শকরা তার নামে স্লোগান তোলেন এবং খোদ পেপ গার্দিওলাও তার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন।

প্রাথমিক দল ঘোষণার সময় জায়গা না পেলেও সেনেসি হার মানেননি। তিনি জানতেন, বিশ্বকাপের সুযোগ যেকোনো মুহূর্তে আসতে পারে। তাই মিয়ামি ও ইবিজায় ছুটি কাটানোর সময়েও নিজেকে ফিট রাখতে ব্যক্তিগত প্রশিক্ষণ চালিয়ে গেছেন। 

সেই পরিশ্রমই তাকে আবার জাতীয় দলের জার্সি এনে দিয়েছে। এখন ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে জুটি বেঁধে তিনি বিশ্বমঞ্চে আর্জেন্টিনার হয়ে মাঠ মাতাতে প্রস্তুত।

গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হবে আগামী মঙ্গলবার রাত ১০টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২২শে সোমবার অস্ট্রিয়া এবং ২৭শে শনিবার জর্ডানের বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা। 

সংবাদসূত্রঃ টিওয়াইসি স্পোর্টস 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy