বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের

2026-06-12T09:26:22+00:00
2026-06-12T09:26:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:২৬ এএম   (ভিজিট : ৫৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।

শুক্রবার (১২ জুন) এরই ধারাবাহিকতায় বিশ্ববাজারে তেলের দামে পতনের দেখা গেছে। 

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে আজ সকালে লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ এর ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রতি ব্যারেলে ১ ডলার ২১ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ ডলার ১৭ সেন্টে নেমে এসেছে। একই সময়ে আমেরিকার অভ্যন্তরীণ বাজারের জন্য নির্ধারিত ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ বা ডব্লিউটিআই ক্রুডের মূল্য প্রতি ব্যারেলে ১ ডলার ২৩ সেন্ট বা ১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়ে ৮৬ ডলার ৪৮ সেন্টে বেচাকেনা হচ্ছে।

হঠাৎ করে তেলের দামের এই বড় পতনের ফলে চলতি সপ্তাহে বিশ্ববাজারে তেলের প্রধান দুটি মানদণ্ডই বড় ধরনের সাপ্তাহিক লোকসানের মুখে পড়েছে। পুরো সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের সামগ্রিক দাম কমেছে প্রায় ৪ দশমিক ২ শতাংশ এবং আমেরিকার ডব্লিউটিআই ক্রুডের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। 

বাজার বিশ্লেষকদের মতে ওমান উপকূল ও হরমুজ প্রণালি ঘিরে যে চরম সামরিক উত্তেজনা তৈরি হয়েছিল, ট্রাম্পের হামলা বাতিলের এই আকস্মিক ঘোষণা সেটিকে অনেকটাই শিথিল করেছে, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে পণ্য বাজারে।

সূত্র: আল জাজিরা





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy