মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি

মধুখালী উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা

2026-06-12T15:37:19+00:00
2026-06-12T15:37:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি
মধুখালী উপজেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ৪৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ১২ জুন শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত উপজেলা মাল্টিপারপাস হলরুমে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিটা স্টলে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান তাদের আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ও চিন্তা ধারা প্রদর্শন করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ,মধুখালী উপজেলা জামাতে আমির মাওলানা মোঃ আলিমুজ্জামান, মধুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা আইসিটি কর্মকর্তা দিরেন্দ্রনাথ বিশ্বাস, জেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক শরিফা তামান্না  ও মনিরুল ইসলাম। 

প্রদর্শনীতে মধুখালী সরকারি আইনুদ্দীন কলেজ প্রথম, দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয়,কোরকদী রাস বিহারী উচ্চ বিদ্যালয় তৃতীয় হওয়ার  গৌরব অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy