রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপির সামসুজ্জামান সামু

স্টাফ রিপোর্টার, রংপুর

সারাবাংলা

রংপুর-৩ আসন থেকে পরাজিত বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।বৃহস্পতিবার

2026-06-12T15:52:26+00:00
2026-06-12T15:52:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপির সামসুজ্জামান সামু
স্টাফ রিপোর্টার, রংপুর
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ৪৫)
সামসুজ্জামান সামু
X

সামসুজ্জামান সামু

রংপুর-৩ আসন থেকে পরাজিত বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৮(১) অনুযায়ী সামসুজ্জামান সামুকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২ পদমর্যাদা) পদে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এ আদেশটি জনস্বার্থে কার্যকর করা হয়েছে।

এর আগে গত ১২ জানুয়ারি ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। রংপুর মহানগর ও আশপাশের এলাকার ভূপ্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ণ রোধ, পরিকল্পিত নগর উন্নয়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ, উন্নত নাগরিক জীবন নিশ্চিত করা এবং মাস্টারপ্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে এ কর্তৃপক্ষ গঠন করা হয়। এটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে।

‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’-এ দেওয়া ক্ষমতাবলে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়। গত বছরের ২৬ নভেম্বর এ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে অধ্যাদেশ জারি করা হয়েছিল। পরবর্তীতে এ বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়।

আদেশ পেয়ে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান সামসুজ্জামান সামু প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ধন্যবাদ জানান। রংপুর নগরীর সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ পদে নিয়োগ পাওয়ায় রংপুরের সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

সামসুজ্জামান সামু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর উপজেলা ও সিটি করপোরেশনের আংশিক) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন। ধানের শীষ প্রতীকে তিনি ৮৫ হাজার ৪৯৮ ভোট পেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান বেলালের কাছে পরাজিত হন। রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৮ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

সামসুজ্জামান সামু বর্তমানে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।

এদিকে, সামসুজ্জামান সামুকে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ, উচ্ছ্বাস ও উদ্দীপনা কয়েকগুণ বেড়ে গেছে। সকলে ঐক্যবদ্ধভাবে রংপুরের উন্নয়ন নিশ্চিত করতে তার পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy