
X
জয়নুল আবদিন ফারুক
সহিংসতায় দলের কেউ সরাসরি বা ইন্ধনে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং সহিংসতা প্রবণ নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া বাজারকেন্দ্রিক সহিংসতা বন্ধ, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ফাঁড়ি করার জন্য নোয়াখালীর পুলিশ প্রশাসন কে নির্দেশনা দিয়েছেন নোয়াখালী ২, সেনবাগ-সোনাইমুড়ি আসনের ৬ বারের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
এছাড়া বাজারে সি সি ক্যামেরা স্থাপন,অবিলম্বে বাজার ব্যবসায়ী সমিতি গঠনে উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশনা ও বাজারে পাবলিক টয়োলেট স্থাপনের ও ঘোষণা দেন জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার বিকেলে নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের সামনে, বাজার কেন্দ্রিক সহিংসতা বন্ধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।
ফারুক ইউনিয়নে এবং বাজারে সহিংসতা,মাদক, ইভটিজিংয়ে সরাসরি বা ইন্ধনদাতা হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের কোন নেতা কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে ও ছাতারপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা,নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আ,ন,ম ইমরান খান,সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুর রহিম সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান,ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো ইলিয়াস, পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, ইসমাইল হোসেন মেম্বার, ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের,সেক্রেটারি আরিফুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব গোলাম মাওলা বাবু, বিএনপি নেতা মহিন উদ্দিন ভূঁইয়া, ব্যবসায়ী শাহজাহান সাজু,নাছির উদ্দিন কোম্পানি সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বাজার ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন,বাজার কমিটির সাবেক সভাপতি আবদুল আহাদ, ব্যবসায়ী মো: জামাল, মঞ্জুর মোল্লা,ব্যবসায়ী মো: হারুন,ব্যবসায়ী নুর নবী প্রমুখ।
অতিথি বৃন্দ ও অন্যা বক্তারা ছাতার পাইয়া বাজারে সংঘাত সহিংসতা বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য বিগত বেশ কিছু দিন ধরেই ছাতারপাইয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই মারামারি লেগে আসছে, এতে অনেক দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে।
তারই আলোকে এসব সংঘাত সহিংসতা বন্ধে স্থানীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের নির্দেশনায় উক্ত নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।