ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানো প্যারাগুয়েকে নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

খেলোয়াড় এবং কোচ দুই পরিচয়ের প্যারাগুয়ের সামর্থ্য দেখেছেন মাওরিসিও পচেত্তিনো। উত্তর আমেরিকা বিশ্বকাপের বাছাইয়ের তাদের দেখার অভিজ্ঞতা তো

2026-06-12T20:52:59+00:00
2026-06-13T09:09:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানো প্যারাগুয়েকে নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৫২ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৯:০৯ এএম  (ভিজিট : ৪৭)
যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মাওরিসিও পচেত্তিনো।
X

যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মাওরিসিও পচেত্তিনো।

খেলোয়াড় এবং কোচ দুই পরিচয়ের প্যারাগুয়ের সামর্থ্য দেখেছেন মাওরিসিও পচেত্তিনো। উত্তর আমেরিকা বিশ্বকাপের বাছাইয়ের তাদের দেখার অভিজ্ঞতা তো আরও টাটকা। ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে আসা প্যারাগুয়েকে নিয়ে তাই ভীষণ সতর্ক যুক্তরাষ্ট্র কোচ।

লস অ্যাঞ্জেলসে আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ‘ডি’ গ্রুপে যাত্রা শুরু করবে প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্র। যদিও নিজেদের মাঠে খেলার সুবিধাটুকু থাকছে পচেত্তিনোর দলের, তবে, এই আর্জেন্টাইন কোচ সাবধান করে দিলেন দলকে। বললেন, কঠিন চ্যালেঞ্জের মুখেই তাদের ফেলবে প্যারাগুয়ে।

তিনি বলেন,‘ আমি তাদের মানসিকতা, আগ্রাসী মনোভাব এবং লড়াকু ঘরানা সম্পর্কে খুব ভালো করেই জানি। এই বিশ্বকাপের বাছাইয়ে প্যারাগুয়ে দেখিয়েছে, তাদের বিপক্ষে খেলা কতটা কঠিন এবং তারা কতটা ভালো খেলে। তারা আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়েছে। আমার ধারণা, আগামীকাল খুবই কঠিন একটা ম্যাচ হবে। ভালো মানের খেলোয়াড় নিয়ে গড়া দল প্যারাগুয়ে এবং তাদের দারুণ একজন কোচ গুস্তাভো আলফারো আছেন, যাকে আমি ভীষণ শ্রদ্ধা ও সম্মান করি।’

গত বছর যুক্তরাষ্ট্রের হাল ধরেছেন পচেত্তিনো। মাঝের নয় মাসে, এই আর্জেন্টাইন কোচ দলের উন্নতিতে খুশি। বিশ্বকাপে মাঠের লড়াই শুরুর আগে খেলা দুটি প্রস্তুতি ম্যাচে সেনেগালের বিপক্ষে তার দল জিতেছে ৩-২ গোলে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জর্মানির কাছে হেরেছে ২-১ ব্যবধানে।

আর এই দুই ম্যাচের ফলাফল বিশ্বকাপের ছক কষতে কাজে দিয়েছে পচেত্তিনোর। মানসিকতা ও কৌশলগত দিকের উন্নতি হওয়ায় দল নিয়ে আশাবাদী তিনি। রিকার্ডো-পেপিদের প্রতি পচেত্তিনোর পরামর্শ, আবেগ দিয়ে খেলার। “সবশেষ দুই ম্যাচ আমাদের ভাবার এবং অনুভব করার সুযোগ করে দিয়েছে যে, আমরা যা চাই, তা করা, সেরা উপায়ে প্রতিদ্বন্দ্বিতা করা এবং বড় দলগুলোর বিপক্ষে লড়াই করা, আমাদের পক্ষে সম্ভব।”

“আমরা যেটা করতে পারি, সেটা ছড়িয়ে দিতে হবে। আবেগ দিয়ে খেলতে হবে। ম্যাচ জিততে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবেগ নিয়ে খেলতে হবে এবং সমর্থকদের গর্বিত করতে হবে, মাঠে যে খেলাটা দেখে তারা গর্ব অনুভব করে, সেভাবে খেলতে হবে।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy