কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসর উদ্বোধন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন এবং ‘লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২

2026-06-12T21:24:15+00:00
2026-06-12T21:24:15+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসর উদ্বোধন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ৪৮)
কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসর উদ্বোধন
X

কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসর উদ্বোধন

নেত্রকোণার কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন এবং ‘লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন- নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালীবলেন- “কেন্দুয়া শুধু একটি জনপদের নাম নয়, এটি আমাদের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও সাহিত্যচর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই অঞ্চলের ইতিহাস, লোকসংগীত, পালাগান ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের যাত্রা আমাদের সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। 

তিনি আরও বলেন,  “সাহিত্য ও সংস্কৃতি মানুষকে মানবিক, উদার ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলে। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। আমাদের ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষায় এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।” 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোঃ রিফাতুল ইসলাম, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নাইমুল  ইসলাম চৌধুরী  কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূঁইয়া মজনু, ভালবাসার কবি তানভীর জাহান চৌধুরী, সম্পাদক, নেত্রকোণা সাহিত্য সমাজ, মোঃ এনামুল হক বাবুল সভাপতি, নান্দাইল প্রেসক্লাব, পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস এবং দিল-বাহার খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, কেন্দুয়া প্রেসক্লাব।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোঃ সেকুল ইসলাম খান আহ্বায়ক, কেন্দুয়া লোকজ সাহিত্য আসর ও সভাপতি কেন্দুয়া প্রেসক্লাব। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গীতিকবি মোঃ আব্দুল হাই সেলিম, সাধারণ সম্পাদক, কেন্দুয়া প্রেসক্লাব ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা সভাপতি উপজেলা মিডিয়া ক্লাব। 

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন লেখক ও সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, কেন্দুয়া মুক্তিযুদ্ধা কমান্ডার নুরুল হক, সদস্য সচিব লালচান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল,  উপজেলা জাসাস আহবায়ক গোলাম মোস্তফা ভুঁইয়া হাবুল, যুগ্ম আহবায়ক অলিউল্লাহ, আবুল বাশার তালুকদার, কদ্দুস বয়াতি, হাসেম বয়াতি, জসিম বয়াতি, সবুজ বয়াতি।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, মজিবুর রহমান, কোহিনূর আলম, লাভলী আক্তার, মন্জুরা আক্তার লিলি, কাওছার তালুকদারসহ সাহিত্য, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং এর বিকাশে স্থানীয় লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনরা অংশগ্রহণ করেন। 
সন্ধ্যায় মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কবি সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক, বাউল শিল্পীসহ সকল শ্রেনীর মানুষকে নিয়ে এ যেন মিলন মেলায় পরিণত হয়।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy