আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, আটক ২

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ বিষয়ে ২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার

2026-06-12T21:37:03+00:00
2026-06-12T21:37:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, আটক ২
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ৫৭)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ বিষয়ে ২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকায়। 

ভিকটিম সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের কূর্মেশ্বর্দী এলাকার জাকির হোসেনের মেয়ে এবং সদাসদী এলাকার শরীফের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, ভিকটিম তার ভাড়া বাসার ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অপর ভাড়াটিয়া কামাল হোসেনের পুত্র সিয়াম (২৪) তাকে জোর পূর্বক জাপটে ধরে ধর্ষণ করে। ভিকটিমের ডাক চিৎকারে তার মা এগিয়ে এলে সিয়াম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ীর মালিক শরিফ ও তার ছেলে শান্ত সিয়ামকে ঘরে আটক করে রাখে। এ সময় এলাকাবাসী জড়ো হলে শরিফ ও শান্ত ধর্ষক সিয়ামকে পালিয়ে যেতে সাহায্য করে। 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্ত গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রে আটক রয়েছে।

বিক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক সিয়াম এবং তাকে পলিয়ে যেতে সাহায্য করা বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্তর ফাঁসির দাবিতে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy