বিশ্বকাপ শেষে বেলজিয়ামকে ‘বিদায় বলবেন’ কোর্তোয়া

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বড় একটি সিদ্ধান্ত নেওয়ার দুয়ারে দাঁড়িয়ে থিবো কোর্তোয়া। এবারের বিশ্বকাপ শেষে জাতীয় দলকে বিদায় বলার

2026-06-12T22:08:47+00:00
2026-06-13T09:09:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ শেষে বেলজিয়ামকে ‘বিদায় বলবেন’ কোর্তোয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:০৮ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৯:০৯ এএম  (ভিজিট : ৫২)
থিবো কোর্তোয়া
X

থিবো কোর্তোয়া

আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বড় একটি সিদ্ধান্ত নেওয়ার দুয়ারে দাঁড়িয়ে থিবো কোর্তোয়া। এবারের বিশ্বকাপ শেষে জাতীয় দলকে বিদায় বলার কথা ভাবছেন বেলজিয়ামের এই তারকা গোলরক্ষক। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা করতে পারেন তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় চলমান বিশ্বকাপে আগামী সোমবার যাত্রা শুরু করবে বেলজিয়াম। প্রথম ম্যাচে মোহামেদ সালাহর মিশরের বিপক্ষে খেলবে তারা। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড।

এবারের বিশ্ব মঞ্চে কত দূর যাবে বেলজিয়াম, তা সময়ই বলবে। তবে আসরের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বেলজিয়ামের জার্সিতে ইতি টানার সম্ভাবনার কথা জানিয়ে রাখলেন ৩৪ বছর বয়সি কোর্তোয়া।

“জানি না, এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে কথা বলা ঠিক হবে কিনা, তবে এই টুর্নামেন্টের পর আমার খেলা চালিয়ে যাওয়ার চেয়ে ক্যারিয়ার শেষ করার সম্ভাবনাই বেশি। আমি এখনও আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে চাই। আর তাই শরীরের যত্ন নিতে হবে। আমার পরিবারও এখানে এসেছে, কারণ এটিই হতে পারে আমার শেষ টুর্নামেন্ট।’

২০১১ সালে বেলজিয়ামের হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হয় কোর্তোয়ার। দলটির হয়ে এখন পর্যন্ত ১০৯টি ম্যাচ খেলা এই ফুটবলার বললেন, বিশ্বকাপে ভালো করলে অবসরের ভাবনা বদলেও ফেলতে পারেন তিনি,‘ যদি আমাদের বিশ্বকাপ যাত্রা ভালো হয়, তবে অবশ্যই নতুন করে ভাবব। এছাড়া দলের ভেতরের পরিবেশ যদি এমন চমৎকার থাকে, তাহলেও ভেবে দেখা যাবে। টুর্নামেন্ট শেষে কোচ, টেকনিক্যাল ডিরেক্টর ভেঁসোঁ মানার্ট ও চিকিৎসকদের সঙ্গে আমাকে আলোচনায় বসতে হবে।’

সাবেক কোচ দমেনিকো তেদেস্কোর সময় কিছু আন্তর্জাতিক উইন্ডোতে বিশ্রামের সুযোগ পেয়েছিলেন কোর্তোয়া। আর সেটাই তার অবসরের এই ভাবনার পেছনে বড় ভূমিকা রেখেছে। আমি লক্ষ্য করেছি, আন্তর্জাতিক ম্যাচের ওই বিরতিগুলোতে কিছুটা বিশ্রাম নেওয়া যায় এবং জিমে নিরিবিলি কাজ করা যায়। তাছাড়া, গত দেড় বছরে আমি বেশ কিছু ছোটখাটো শারীরিক সমস্যা ও চোটে ভুগেছি, তাই স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে এখন বেশি ভাবছি।’

ভবিষ্যত প্রজন্মকে সুযোগ দেওয়ার কথা ভেবেও সরে দাঁড়াতে চাইছেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক,‘তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার কথা ভাবছি। সেনে (ল্যামার্স) এবং মাইকের (পেন্ডার্স) মতো অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy