ধনবাড়ীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

‘মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’র এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী

2026-06-13T12:38:27+00:00
2026-06-13T12:38:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধনবাড়ীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ২৪)
ধনবাড়ীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত
X

ধনবাড়ীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

‘মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’র এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ জুন) দিনব্যাপী ধনবাড়ী উপজেলা পর্যায়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ, ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান ও ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান সহ অন্যান্যরা।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ধারণা এবং সৃজনশীল গবেষণা কার্যক্রম উপস্থাপন করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং বাস্তব সমস্যার সমাধানমূলক উদ্যোগ উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের প্রশংসা অর্জন করে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও গবেষণামনস্কতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ প্রদর্শনীর আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ। ধনবাড়ী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস’র বাস্তবায়নে ধনবাড়ী মডেল মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী  এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy