প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:২৪ পিএম (ভিজিট : ৬০)

X
সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে ডোমারে ১১ দলের প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশ-ইন, সীমান্ত হত্যা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে নীলফামারীর ডোমার উপজেলার সীমান্তবর্তী চিলাহাটিতে ১১ দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চিলাহাটি রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রবিউল আলম।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী জেলা জামায়াতের অফিস সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম।
এ সময় ডোমার উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ ১১ দলের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা সীমান্ত হত্যা ও পুশ-ইনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।