প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:১০ পিএম আপডেট: ১৩.০৬.২০২৬ ২:১৩ পিএম (ভিজিট : ৬১)

X
রায়পুরে জমি নিয়ে বিরোধ, গাছ কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গাছ কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ ধরে গাছ কেটে জমি দখন করে ভবন নির্মাণ করছে একই এলাকার জনৈক মজিবুল।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ওসমান গাজী শুক্রবার রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে মজিবুল হোসেন (৪০), ইমাম হোসেন (৩৮), জুয়েল হোসেন (৩৬) ও কবির হোসেন (৩৬)-কে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারীর দাবি, বিরোধপূর্ণ জমিতে থাকা একাধিক গাছ কেটে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করা হয়েছে। প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ দেওয়ার পরও নির্মাণকাজ বন্ধ হয়নি।
অভিযোগকারী ওসমান গাজী বলেন, ঘটনার বিষয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেয়। তবে পরে সেই নির্দেশনা উপেক্ষা করে পুনরায় নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, নির্মাণাধীন জমিটি তাদের বৈধ মালিকানাধীন। তাদের দাবি, অভিযোগকারী যদি আইনগতভাবে ওই জায়গায় কোনো অংশ বা মালিকানা প্রমাণ করতে পারেন, তাহলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে তাদের ভাষ্য, অভিযোগকারী ওই জমিতে কোনো অধিকার পাবেন না এবং অযথা হয়রানির উদ্দেশ্যে অভিযোগ করে আসছেন।
স্থানীয়দের মতে, জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, বাদীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভপক্ষকে কাগজপত্র নিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।