জিয়ানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের জিয়ানগর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ জুন) সকালে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে

2026-06-13T16:42:30+00:00
2026-06-13T16:42:30+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জিয়ানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ৫৮)
জিয়ানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির–২০২৬ অনুষ্ঠিত
X

জিয়ানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির–২০২৬ অনুষ্ঠিত

পিরোজপুরের জিয়ানগর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা আমির মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসান আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মাদ বাবর, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ তোফাজ্জেল হোসেন ফরিদ এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে ও সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাসিম সাঈদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সাবেক আমির মো. হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুলসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

শিক্ষা শিবিরে দরসুল কোরআন পেশ করেন পিরোজপুর জেলা জামায়াতের টিম সদস্য মাওলানা হারুনুর রশিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আল্লাহর আইন ও আল্লাহর হুকুম প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। যারা ঈমানদার, তারা আল্লাহকে অধিক ভালোবাসে। ইসলামী আন্দোলন করা সবার ভাগ্যে জোটে না। ইসলামী আন্দোলন যদি ঈমানের দাবি হয়, তাহলে জেল, জুলুম ও ফাঁসি তুচ্ছ ও নগণ্য বলে বিবেচিত হবে।”

তিনি সরকাকে  উদেশ্য করে  বলেন, “আপনারা গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। যারা জনরায়কে মানে না, তারা অচিরেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।”

এছাড়া উপস্থিত সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “অচিরেই আপনারা ইসলামী ব্যাংকের বিষয়ে সুখবর পাবেন, ইনশাআল্লাহ।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy