ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে দুলাল হোসেন (৬০) নামে এক কৃষকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে উপজেলা

2026-06-13T18:52:33+00:00
2026-06-13T18:52:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৪৯)
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
X

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে দুলাল হোসেন (৬০) নামে এক কৃষকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে  উপজেলা সদর ইউনিয়নের নুনিয়া পাড়া গ্রামের এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

তিনি ওই গ্রামের মৃত মজির উদ্দিনের পুত্র। 

এলাকাবাসী সুত্রে জানা যায়, ঘটনার সময় ক্ষেতে পানি দেয়ার জন্য সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে কৃষক দুলাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে পরিবারের লোখজন উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এবিষয় ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy