প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:১৪ পিএম (ভিজিট : ৯৯)

X
কেন্দুয়ায় বৃক্ষ রোপন কর্মসূচি শুভ উদ্বোধন
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
আজ (১৩ জুন) শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ.ব. মোকতাদের বিল্লাহসহ সরকারি কর্মকর্তা - কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ও শিক্ষার্থীরা ।
জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী ৫ বছর মেয়াদী এই কর্মসূচির মাধ্যমে বৃক্ষ রোপণ করা হবে ।
সরকারি নির্দেশনায় দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাধ্যমে ‘একটি শিশু, একটি গাছ’ প্রকল্পের অধীনেও কয়েক লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে এবং পরিবেশ ও মাটির ধরন অনুযায়ী দেশীয় প্রজাতির গাছ লাগানোর ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয় ।
উল্লেখ্য প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৩ জুন) ২০২৬, কক্সবাজারের ডুলাহাজারায় আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।